1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

অ্যাম্বারের দেওয়া জরিমানার অর্থ দান করে দিলেন জনি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৭৯ Time View

সাবেক স্বামী হলিউড তারকা জনি ডেপের মানহানির মামলায় হেরে এক মিলিয়ন ডলার জরিমানা প্রদান করেছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। অ্যাম্বারের থেকে পাওয়া সেই অর্থ নিজের কাছে না রেখে দাতব্য সংস্থায় দান করেছেন জনি।
জানা গেছে, জনির জন্য এই এক মিলিয়ন জোগাড় করতে বীমা কোম্পানির সহায়তা নিতে হয়েছিল অ্যাম্বারকে। মামলায় হারার পর ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ৫ মিলিয়ন ডলার শাস্তিমূলক প্রদানের জন্য অ্যাম্বারকে আদেশ দিয়েছিলেন আদালত।
কিন্তু এই অভিনেত্রী এত অর্থ দিতে অপারগতা প্রকাশ করেন। সেই সঙ্গে এক মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার সক্ষমতা প্রকাশ করেন। অ্যাম্বারের এ আকুতি কানে নিয়েই মীমাংসা করেন আদালত।
উল্লেখ্য, জনি-অ্যাম্বারের বিচ্ছেদ হয় ২০১৭ সালে। এরপর থেকেই আদালতে তারা একে অন্যের প্রতি অভিযোগ করেছেন। প্রথমে অ্যাম্বার জনির বিরুদ্ধে গৃহ নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন। এরপর জনিও উল্টো মানহানির মামলা করেন অ্যাম্বারের বিরুদ্ধে। সেই মামলায় হারের জরিমানা হিসেবে ১ মিলিয়ন দিতে হলো অ্যাম্বারকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ