1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১২
  • ১৪৪ Time View

উত্তরাঞ্চলের তৃতীয় বৃহত্তম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী-চ্যাংরাবান্ধা স্থলবন্দর ট্রানজিট রুট দিয়ে বুধবার সকাল ১০টা থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক জামাল হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার ভারতের মহাত্মা গান্ধীর ১৪৩ তম জন্ম জয়ন্তী উপলক্ষে ভারতীয় কুচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষ সব ধরণের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের ঘোষণা দেয়।

ফলে একই সঙ্গে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিও বন্ধ হয়ে যায়। এছাড়া ভুটানের সঙ্গেও আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। কারণ ভুটান সরকার ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর ট্রানজিট রুটটি ব্যবহার করে বাংলাদেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য চালিয়ে আসছে।’

তবে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক বলেও তিনি জানান।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) পায়েল পাশা জানান, মঙ্গলবার ভারতের মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর বুধবার সকাল ১০টা থেকে আবার ভারত-ভুটানের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ