1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতার আহ্বান রাষ্ট্রপতির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৭৪ Time View

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের মানুষ যাতে ন্যায়বিচার পায় সে জন্য আইনজীবীদের সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিনের নেতৃত্বে ১২-সদস্যের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, ‘আইনজীবীরা সমাজের অত্যন্ত সচেতন নাগরিক…বার ও বেঞ্চের সমন্বয়ের মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।’
তিনি বার কাউন্সিলের প্রতিটি সদস্যকে তাদের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন।
রাষ্ট্রপতি বলেন, যোগ্য ও মেধাবীরাই যাতে বার কাউন্সিলের সদস্য হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে কেন না এর ফলে বিচার বিভাগ সুফল ভোগ করবে।
বার কাউন্সিলকে আইনজীবীদের পার্লামেন্ট উল্লেখ করে এই কাউন্সিলের উন্নয়নে সার্বিক সহযোগিতার ও আশ্বাস দেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে নেতারা বাংলাদেশ বার কাউন্সিলের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, তারা বার কাউন্সিলের উন্নয়নে প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
প্রতিনিধিদল করোনাকালে আইনজীবীদের জন্য গৃহীত সহায়তার কথাও কৃতজ্ঞতার সঙ্গে তুলে ধরেন।
এ সময় বঙ্গভবনের সচিবরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ