1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক বিশেষ দূত হলেন সাবের হোসেন চৌধুরী

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৭১ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত (স্পেশাল এনভয় টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার ফর ক্লাইমেট চেঞ্জ) হয়েছেন ঢাকা-৯ (মুগদা, সবুজবাগ ও খিলগাঁও) আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

সোমবার (১২ জুন) তাকে এ নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। অবৈতনিক দায়িত্ব হিসেবে তিনি কোনো বেতন-ভাতা পাবেন না বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

সাবের হোসেন চৌধুরী ১৯৬১ সালের ১০ সেপ্টেম্বর ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সাবের হোসেন।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় তিনি ছিলেন সর্বকনিষ্ঠ সদস্য। তাকে প্রথমে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হন তিনি।

২০১৪ সালের ১৬ অক্টোবর সাবের হোসেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ২৮তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ