1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

দেশে বিদ্যুতের সমস্যা দ্রুত সমাধান হবে : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৬০ Time View

দেশের বিদ্যুতের সমস্যা দ্রুত সমাধান হবে। বিদ্যুৎ কেন্দ্র চালুর জন্য কয়লা জাহাজে আসছে। ভারতের আমদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আসছে। কয়লাবাহী জাহাজ মংলা বন্দরে ভীড়ছে। আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। এটি বিদ্যুৎমন্ত্রী বলেছেন। তার কথার প্রতি আমার আস্থা আছে। যদি দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আমাকে ক্ষমা করবেন। হাওরাঞ্চলে আগাম বন্যা ঠেকাতে করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন। হাওর এলাকার আগাম বন্যা প্রসংগ পরিকল্পনা মন্ত্রী বলেন, আমরা জলাভূমির মানুষ। গেল ১৫ বছরে হাওর এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের জন্য আমদের রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন। আন্দোলনের নামে জ্বালাও পোড়াও গ্রহণ করবে না জনগণ। আগাম বন্যা রোধে আমাদেরকে সহনশীল হয়ে চলতে হবে। প্রকৃতিকে বাধা দিয়ে টেকা যাবেনা। প্রকৃতির সংগে খাপ খেয়ে চলতে হবে।
শনিবার সকাল ১০টায় শহীদ মুক্তিযুদ্ধা জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে দৈনিক সমকালের উপদেষ্টা স¤পাদক আবু সাঈদ খানের সভাপতিত্বে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা কৃষকদলের সভাপতি আনিসুল হক, জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ প্রমুখ।
গোল টেবিল বৈঠকে হাওরাঞ্চলে আগাম বন্যার দীর্ঘায়িত হওয়ার কারণ,একমাত্র বোরো ফসল রক্ষায় টেকসই উদ্যোগ গ্রহণ, নদী খনন, বাধ ও সড়ক অবকাঠামো তৈরি করে পানি প্রবাহ নষ্ট, হাওরাঞ্চলের মানুষের কর্মসংস্থান, বিভিন্ন সমস্যা তুলে ধরেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি কুমার সৌরভ ভূষণ।
বৈঠকে স্থানীয় জনপ্রতি, গণমাধ্যমে কর্মী, কৃষক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ