1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপ বাছাই পর্বে শ্রীলঙ্কা দলে বেবি মালিঙ্গা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৭৬ Time View

আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ১৫ সদস্যের শ্রীলঙ্কা দলে সুযোগ পেয়েছেন ‘বেবি মালিঙ্গা’ হিসেবে পরিচিত তরুণ পেসার মাথিশা পাথিরানা। দলে সুযোগ হয়নি সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের। সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৯ উইকেট নিয়ে চেন্নাই সুপার কিংসের শিরোপা জয়ে বড় অবদান রাখেন পেসার পাথিরানা।
চলতি মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয় পাথিরানার। মাত্র ১ ম্যাচ খেলে ৬৬ রানে ১ উইকেট নেন তিনি। তারপরও বাছাই পর্বের দলে জায়গা ধরে রেখেছেন ২০ বছর বয়সী পাথিরানা। বোলিং অ্যাকশনের কারণে কিংবদন্তি লাসিথ মালিঙ্গার সাথে তুলনা করা হয় পাথিরানাকে। বাছাই পর্বের সেরা দুইয়ের মধ্যে থাকার চ্যালেঞ্জে শ্রীলঙ্কার হয়ে লড়বেন তিনি।
২০২৩ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবার লড়াইয়ে শুধুমাত্র পাথিরানাই শ্রীলঙ্কা দলে নবাগত নন। এক সপ্তাহ আগে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া ২৯ বছর বয়সী দুশান হেমন্থও দলে জায়গা ধরে রেখেছেন। শনিবার (১০ জুন) জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হতে যাওয়া শ্রীলঙ্কা দলে জায়গা হয়নি অভিজ্ঞ ম্যাথুজের।
আগামী ১৮ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ বাছাই পর্ব। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে শেষ দু’টি স্থানের জন্য লড়বে বাছাই পর্বের দলগুলো।
শ্রীলঙ্কা দল : দাসুন শানাকা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), দিমুথ করুণারত্নে, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা (উইকেটরক্ষক), হাসারাঙ্গা ডি সিলভা, চামিকা করুণারত্নে, দুশমন্থা চামিরা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা ও দুসান হেমন্থ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ