1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
স্বর্ণের দামে আবারও বড় লাফ, আজ থেকে কার্যকর উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত: এবার আদালতের কাঠগড়ায় ট্রাম্প প্রশাসন ভাইরাল ভিডিওর জেরে নেটিজেনদের কটাক্ষের শিকার কারিনা কাপুর চাচাকে বাবা বানিয়ে কোটায় বিসিএস ক্যাডার হওয়া সেই ইউএনও গ্রেপ্তার মক্কা অঞ্চলে ফতোয়া প্রদানের দায়িত্ব পেলেন শায়খ ড. বান্দার বালিলাহ হজযাত্রীদের সেবায় বৈদ্যুতিক বাস চালু করল সৌদি পে স্কেলের জন্য অর্থের যোগান হয়েছে: অর্থ উপদেষ্টা মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে: ইরানের প্রেসিডেন্ট

সৌদি লিগের মৌসুমসেরা একাদশে নেই রোনালদো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৪৯ Time View

অনেক ডামাঢোল পিটিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছিল সৌদি আরবের ক্লাব আল নাসের। বড় তারকাকে পেয়ে প্রচারের আলোতেও এসেছিল সৌদির আরবের ফুটবল।
কিন্তু সেই অর্থে নামের প্রতি সুবিচার করতে পারেননি রোনালদো। ব্যাক্তিগত কিংবা দলগত—দুটোতেই ছিলেন ব্যর্থ। তাই তো সৌদি লিগের মৌসুম সেরা একাদশেও জায়গা মেলেনি পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের।
গত ছয় মাস ধরে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন রোনালদো। নিজের প্রথম মৌসুমে দলগতভাবে কিছুই জেতা হয়নি তাঁর। সৌদি প্রো লিগে দ্বিতীয় হয়েছে আল নাসের। চ্যাম্পিয়ন হয়েছে আল ইত্তিহাদ।
এ ছাড়া কিংস কাপ ও সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে রোনালদোর দল। এ ছাড়া ব্যক্তিগত সাফল্যও নেই তেমন রোনালদোর। যদিও মৌসুমের মাঝামাঝিতে যোগ দেওয়াতে খেলার সুযোগও হয়নি তেমন। মৌসুমে মোট ৩০ ম্যাচের মধ্যে তিনি খেলেছেন ১৬টিতে। যার মধ্যে করেছেন ১৪ গোল। যা দিয়ে মৌসুমের সেরা একাদশে জায়গা হয়নি। সেরা একাদশে সর্বোচ্চ ৫ খেলোয়াড় হলো চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের। আল নাসের থেকে জায়গা পেয়েছেন মোটে দুজন। বাকিরা অন্য দলের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ