1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

রোমাঞ্চের শেষে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে মুচোভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৮৭ Time View

ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের এককে রোমাঞ্চকর ম্যাচে আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন চেক রিপাবলিকের ক্যারোলিনা মুচোভা। ‌র‌্যাঙ্কিংয়ে ৪৩তম স্থানে থাকা তারকা দুইয়ে থাকা বেলারুশিয়ান সাবালেঙ্কার বিপক্ষে স্মরণীয় জয় পেয়েছেন।
প্যারিসে রোলাঁ গারোঁতে বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে সাবালেঙ্কার বিপক্ষে ৭-৬ (৭-৫) ৬-৭ (৫-৭) ৭-৫ গেমে জয় তুলেছেন মুচোভা। শনিবার ফাইনালে ২৬ বর্ষী মুচোভা মুখোমুখি হবেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা পোলিশ তারকা ইগা সুয়েটেকের।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুয়েটেক বৃহস্পতিবার রাতে র‍্যাঙ্কিংয়ের ১৫তম স্থানে থাকা ব্রাজিলিয়ান বিয়াট্রিজ হাদ্দাদ মাইয়াকে ৬-২, ৭-৬ (৯-৭) ব্যবধানে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের টিকিট কাটেন।
প্রতিযোগিতা থেকে ২৫ বর্ষী সাবালেঙ্কার বিদায় এবং সেমিফাইনালের এই জয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাকা করে নিয়েছেন সুয়েটেক। টানা ৬২ সপ্তাহ ধরে শীর্ষে আছেন ২২ বর্ষী টেনিস তারকা।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত মুচোভা বলেছেন, ‘কী হয়েছে আমি সত্যিই জানি না। এটা অবিশ্বাস্য। আমি লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আর সেটি আমার পক্ষে কাজ করেছে। আমি খুব খুশি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ