1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের কর্ণধার : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৯৫ Time View

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমানের শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের কর্ণধার। প্রধানমন্ত্রী শিক্ষাকে এগিয়ে নিতে প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসার জন্য পর্যাপ্ত ভবন, বিজ্ঞানাগার নির্মাণ করে দিয়েছেন।
শিক্ষা সম্প্রসারনে প্রতিটি উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারিকরণ করেছেন উল্লেখ করে তিনি আরী বলেন, যেসব স্কুল সরকারের নীতিমালার শর্তপূরণ করছে সেগুলো এমপিওভূক্ত করেছেন, যা এদেশের শিক্ষার জন্য যুগান্তকারী উদ্যোগ।
আজ বুধবার সকালে জেলার নিয়ামতপুরে বামইন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কৃষক অনেক কষ্ট করে ফসল ফলায়। বর্তমান সরকার কৃষকবান্ধব, কৃষিকে প্রাধান্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।
কৃষকের উন্নয়ন সরকারের লক্ষ্য উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, কৃষকের ফসলের নায্যমূল্য নিশ্চিত করতে গেলে এক শ্রেণির মানুষ এসি রুমে বসে দাম বাড়ল বলে মাতম শুরু করে। অথচ ধানের দাম দুই টাকা বাড়লে চালের দাম স্বাভাবিক নিয়মেই তিন টাকা বাড়ে।
খাদ্যমন্ত্রী বলেন, বিদ্যুতে লোডশেডিং সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে এবং দ্রুতই সমাধান হবে। তীব্র গরমে বিদ্যুতের ব্যবহার বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ ব্যহবারে সচেতন হতে হবে। অযথা লাইট, ফ্যান যেন না চলে সেদিকে লক্ষ রাখতে হবে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। সেই নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে ভোট দেবে।
ধোকাবাজিতে জনগণ পা দেবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী নির্বাচন হবে উন্নয়নের সঙ্গে অনুন্নয়নের।
এ সময় তিনি উন্নয়নকে এগিয়ে নিতে, ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে শেখ হাসিনার সরকারে আস্থা রাখার আহ্বান জানান।
তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, একটি দল দেশের ক্ষমতায় এসেছিলো পেছনের দরজা দিয়ে। হ্যাঁ না ভোট দিয়ে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছিলেন। জেনারেল এরশাদ সেই পথ অনুসরণ করেছিলেন।
মন্ত্রী বলেন, তত্তাবধায়ক সরকার এ দেশে আর হবে না, নির্বাচন কমিশন সুষ্ঠ নির্বাচন করবে। সেই নির্বাচনে তিনি বিএনপিকে অংশগ্রহণের আহবান জানিয়ে বলেন, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচন করবে তিনি ক্ষমতায় যাবেন। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া এদেশের জনগণ মেনে নেবেনা।
এ সময় নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ আহমেদ,উপজলো নির্বাহী অফিসার ইমতিয়াজ মোর্শেদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ