1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ব্যাংকের ঝুঁকিভিত্তিক প্রিমিয়াম বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ অক্টোবর, ২০১২
  • ১০৯ Time View

তফসিলি ব্যাংকগুলোর জন্য নির্ধারিত ঝুঁকিভিত্তিক প্রিমিয়াম হার বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের বীমা আমানত বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে অনুসারে, তফসিলি ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক বীমার হার ৭ শতাংশ থেকে বাড়িয়ে দশমিক শূন্য ৮ শতাংশ করা হলো। অর্থাৎ প্রতিটি তফসিলি ব্যাংককে প্রতি ১০০ টাকার আমানতের বীমার জন্য প্রিমিয়াম হিসেবে বাংলাদেশ ব্যাংকে ৮ পয়সা দিতে হবে। আর সংশ্লিষ্ট ব্যাংকে তার মোট আমানতের জন্য বাংলাদেশ ব্যাংক কে এ প্রিমিয়াম পরিশোধ করতে হবে। আর প্রিমিয়ামের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক প্রত্যেক আমানতকারীকে তার আমানতের জন্য ১ লাখ টাকা করে দেবে যদি সংশ্লিষ্ট ব্যাংক তার গ্রাহককে আমানত পরিশোধ করতে না পারে।

তবে প্রজ্ঞাপন অনুসারে, বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় যেসব ব্যাংক সমস্যা ব্যাংক (প্রোবলেম) তাদের প্রিমিয়াম হবে শতকরা ১০ পয়সা হারে। আর আর্লি ওয়ার্নি ব্যাংক (সমস্যা ব্যাংকের ঠিক আগের ধাপে) যারা তাদের জন্য প্রিমিয়াম নির্ধারণ করা হলো ৯ শতাংশ।

নতুন এই প্রিমিয়াম হার আগামী ২০১৩ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

উল্লেখ্য, তফসিলি ব্যাংকগুলোকে ছয় মাসভিত্তিক হারে তার আমানতের জন্য প্রিমিয়াম দিতে হয় বাংলাদেশ ব্যাংককে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ