1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে না : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৮০ Time View

বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ রোববার (২৮ মে) সকালে পোরশা উপজেলা পরিষদ হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সব পর্যায়েই শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে থেকেছেন। তিনি ছিলেন শান্তির প্রতীক। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক, মানবিক ও শান্তির দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এমন কোনো খাত নেই যেখানে প্রধানমন্ত্রীর সাহায্য পৌঁছায়নি।
তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক গরিব মানুষের চিকিৎসাসেবার জন্য তৈরি করেন শেখ হাসিনার সরকার। বিএনপি ২০০১ ক্ষমতায় এসে সেই কমিউনিটি ক্লিনিক বন্ধ করেছিল। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক এখন বিশ্ব মডেল বিবেচিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভিসানীতি এ দেশের ১৭ কোটি মানুষের জন্য লজ্জার উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, অথচ বিএনপি এটা নিয়ে খুশি।
এ সময় পোরশা উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মঞ্জুর মোর্শেদ, পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার অনুষ্ঠানে বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ