1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

‘মেয়ের বয়সী’ অভিনেত্রীকে বিয়ে করছেন আমির খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১০২ Time View

তৃতীয়বারের মতো সম্পর্কে জড়াতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। পাত্রী অচেনা কেউ নন, দঙ্গল সিনেমা খ্যাত বলি নায়িকা ফাতিমা সানা শেখ।
আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্ত। তাদের বিয়ে হয়েছিল ১৯৮৬ সালের ১৮ এপ্রিল।
তাদের বিচ্ছেদ ঘটে ২০০২ সালে। ১৬ বছরের সংসারে জুনায়েদ নামে একটি পুত্র এবং ইরা নামে একটি মেয়ে হয়।
এরপর ২০০৫ সালের ২৮ ডিসেম্বর আমির বিয়ে করেন কিরণ রাওকে। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাদের ছেলে আজাদ রাওয়ের জন্ম হয়। ২০২০ সালে তাদের সংসারের ১৫ বছরের মাথায় তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
প্রথম বিবাহ বিচ্ছেদের প্রায় তিন বছরের মাথায় দ্বিতীয় বিবাহ বন্ধনে জড়ান আমির। প্রথম বারের মতো এবারও দ্বিতীয় বিচ্ছেদের তিন বছর পর তৃতীয় বিয়ে করতে চলেছেন তিনি।
আমির, ফাতিমার কেউই তাদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও এ বিষয়ে মুখ খুলেছেন বলিপাড়ার সিনেমা সমালোচক কামাল আর খান।
তিনি টুইটারে লিখেছেন, ‘খুব শিগগিরই নিজের মেয়ের বয়সী ফাতিমা সানা শেখকে বিয়ে করতে চলেছেন আমির খান। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই ফাতিমার সঙ্গে প্রেম করছেন আমির। ’
টুইটারে এ পোস্ট ভাইরাল হয় মুহূর্তের মধ্যেই। অনেক নেটিজেন এ খবরের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ