1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

‘ভিনিসিয়াসময়’ রাতে ভায়েকানোকে হারাল রিয়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৬৭ Time View

সান্তিয়াগো বার্নাব্যুতে রাতটা ছিল ভিনিসিয়াসময়। লাল কার্ড প্রত্যাহার করা হলেও বর্ণবাদের শিকার হওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ছিলেন বেঞ্চে। চোটের কারণে ছিলেন না বদলি খেলোয়াড়ের তালিকাতেও। তবে ভিনিসিয়াস জুনিয়রকে অভিনব কায়দায় সমর্থন জানিয়েছেন রিয়াল মাদ্রিদ সতীর্থরা। বর্ণবাদী আচরণের প্রতিবাদে শামিল হয়েছিলেন দর্শকরাও। এমন ভিন্ন আবহের ম্যাচটিতে অবশ্য জয়ও পেয়েছে লস ব্লাঙ্কোসরা।
বুধবার রাতে ভায়েকানো ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের সাথে একাত্মতা ঘোষণা করতে পিঠে ‘ভিনি’ লেখা জার্সি গায়ে মাঠে প্রবেশ করেন দলের সবাই। সমর্থকরাও পোস্টারে, ব্যানারে ফুটিয়ে তোলেন গ্যালারি। দেন মাদ্রিদ ফরোয়ার্ডের পাশে থাকার বার্তা। ম্যাচটিতে বেনজেমা ও রদ্রিগোর গোলে ২-১ ব্যবধানে জিতেছে রিয়াল। ভায়েকানোর গোলটি করেন রাউল দি তমাস।
বার্নাব্যুতে কিক অফের আগে সতীর্থদের সঙ্গে মাঠে আসেন ভিনিসিয়াস। সমর্থকদের প্রতি ভালোবাসা জানিয়ে চলে যান ড্রেসিংরুমের দিকে। এরপরই শুরু হয় লড়াই। সাদামাটাভাবেই শুরু করে রিয়াল। গোলের দেখা ৩১ মিনিটে। গোল আদায় করেন বেনজেমা। এরপর ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।
বিরতির পর ব্যবধান দ্বিগুণের চেষ্টা করতে থাকে কার্লো আনচেলত্তির দল। কয়েকবার সুযোগ পেলেও তা গোলে পরিণত করতে ব্যর্থ হয় মাদ্রিদ। ৮৪ মিনিটে অবশ্য ভায়েকানোকে সমতায় ফেরান রাউল দি তমাস। পেপ চাভারিয়ার বাড়ানো বল গোলে পরিণত করেন তিনি।
লিডে ফিরতে রিয়ালকে অপেক্ষা করতে হয়নি বেশি সময়। ৮৯ মিনিটে ভায়েকানোর জালে বল পাঠান রদ্রিগো। এতে জয়ে ফেরার পাশাপাশি টেবিলের দ্বিতীয় স্থানও ফিরে পেয়েছে রিয়াল মাদ্রিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ