1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১১০ Time View

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ৬০৪ পিস ইয়াবা, ১৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৩৫ গ্রাম ৭০ পুরিয়া হেরোইন ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ