1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

ট্রফি হাতে পাওয়ার রাতে বার্সার হার

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৭৩ Time View

লা লিগায় চ্যাম্পিয়ন হলেও তা নিয়ে সন্তুষ্ট ছিলেন না বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। মূলত ইউরোপের প্রতিযোগিতায় শিষ্যরা ভালো করতে না পারায় কাতালান ক্লাবটির চলতি মৌসুমের পারফরম্যান্সকে তিনি ‘বি গ্রেড’ দেন। ম্যাচের আগে মনঃক্ষুণ্ন কোচ মাঠে নেমেই উপহার পেলেন পরাজয়। ক্যাম্প ন্যুয়ে রিয়াল সোসিয়েদাদের কাছে বার্সেলোনা ২-১ গোলে হেরে গেছে।
শনিবার (২০ মে) লা লিগা চ্যাম্পিয়নের বেশে প্রথমবার মাঠে নামে বার্সেলোনা। ম্যাচ শেষে তাদের হাতে লিগ ট্রফি তুলে দেওয়া হয়। কিন্তু উড়তে থাকা কিউলদের জন্য ছোট হলেও, এটি হোঁচটই বটে। চার ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হওয়ায় হয়তো তাদের মরিয়া হয়ে খেলতে দেখা যায়নি।
ম্যাচের মাত্র ৮ মিনিটে জাভির দল পিছিয়ে পড়ে। ডিফেন্ডার জুল কুন্দের ভুলে বল পেয়ে যায় সোসিয়েদাদ। সরলথ বল পেয়ে ডি-বক্সে ঢুকে পাস দেন মেরিনোকে। গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগানের দুই পায়ের ফাঁক দিয়ে এই স্প্যানিশ মিডফিল্ডারের নেওয়া শটে বল জালে জড়ায়। আট মিনিট বাদেই সেটি শোধ করার সুযোগ পেয়েছিল বার্সা। কিন্তু লেভান্ডফস্কির ক্রসে নেওয়া উসমান দেম্বেলের হেড সোসিয়েদাদ গোলরক্ষক পরাস্ত করে দেন। ২৭ মিনিটে রাফিনিয়ার ক্রসে লেভান্ডফস্কির হেড উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। পাঁচ মিনিট পর মোহাম্মদ আলির প্রচেষ্টা টের স্টেগান পা দিয়ে ফেরান।

একইভাবে দ্বিতীয়ার্ধেও গোলমুখে কার্যকর হতে পারছিলেন না স্বাগতিক স্ট্রাইকাররা। ৬৩তম মিনিটে জোড়া পরিবর্তন আনেন কোচ জাভি। রাফিনিয়া ও কেসিয়েকে তুলে মাঠে নামান আনসু ফাতি ও ফেররান তরেসকে। কিন্তু ঘুরে দাঁড়ানো তো দূরে থাক, উল্টো গোল খেয়ে বসে বার্সা। স্টেগানকে পরাস্ত করা বলে লিড দ্বিগুণ করেন সরলথ।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে একটি গোল শোধ করে নাটকীয় কিছুর আভাস দেন লেভান্ডফস্কি। তরেসের ক্রসে হেডে গোলটি করেন পোলিশ তারকা। এটি চলমান মৌসুমে লেভান্ডফস্কির ২২তম গোল। সর্বোচ্চ গোলের পুরস্কার পিচিচি ট্রফি জয়ের লড়াইয়ে তিনি আরেক ধাপ এগিয়ে গেলেন। ১৭ গোল নিয়ে তার পরে আছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমা।
৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। তাদের সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ আছে তিন নম্বরে। এই ম্যাচ জয়ে ৩৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে চারে রিয়াল সোসিয়েদাদ। যা পরবর্তী মৌসুমে তাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা উজ্জ্বল করলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ