1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

ড্যারেন স্যামিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৮২ Time View

দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের প্রধান কোচ হয়েছেন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ও ‘এ’ দলের অন্তর্র্বতীকালীন কোচ হয়েছেন আন্দ্রে কোলি। স্থানীয় সময় শুক্রবার (১২ মে, ২০২৩) রাতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কোচ হিসেবে তাদের দুজনের নাম ঘোষণা করে।
ওয়েস্ট ইন্ডিজের তিন ফরম্যাটের ক্রিকেটেই ড্যারেন স্যামি ছিল সুপরিচিত এক নাম। বিশেষ করে সংক্ষিপ্ত ফরম্যাটে। ক্যারিবিয়ানদের হয়ে তিনি দুই শতাধিক টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেছেন। ৩৯ বছর বয়সী স্যামি এবারই প্রথম আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করানোর দায়িত্ব পেলেন। এর আগে অবশ্য তিনি বিভিন্ন ঘরোয়া লিগের ক্রিকেটে কোচের দায়িত্ব পালন করেছিলেন।
নতুন দায়িত্বকে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন উইন্ডিজের সাবেক এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক, ‘এটা অবশ্যই একটা নতুন চ্যালেঞ্জ হবে। অবশ্য সেই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত এবং বেশ উচ্ছ্বসিতও। আমি সুযোগ কাজে লাগাতে চাই। বিশেষ করে আমাদের খেলোয়াড়দের প্রতিভা কাজে লাগাতে চাই। আমি বিশ্বাস করি ড্রেসিংরুমে প্রভাব রাখতে পারব।’
তিনি আরও বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমি যেভাবে খেলেছি, যেভাবে প্রভাব রেখেছি ঠিক সেই একই পন্থায় দলকে এগিয়ে নিতে চাই। ক্রিকেটের প্রতি সব সময়ই আমার আবেগ কাজ করে, সাফল্যের জন্য মরিয়া থাকি এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য আমার রয়েছে আমৃত ভালোবাসা।’
প্রধান কোচ হিসেবে স্যামির প্রথম অ্যাসাইনমেন্ট হবে জুনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষের ওয়ানডে সিরিজ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে মাঠে নামার আগে এই সফরটি ক্যারিবিয়ানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ