1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

‘বিএনপি খেলা থেকে বারবার পালিয়ে যায়, এটি দুঃখজনক’

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১০৩ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি অতীতের মতো পালিয়ে বেড়াক, সেটা আমরা চাই না। আমরা বিএনপির সঙ্গে খেলতে চাই। কিন্তু বিএনপি খেলা থেকে বারবার পালিয়ে যায়, এটি দুঃখজনক।

সোমবার (৮ মে) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, আমরা চাই বিএনপিসহ রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করুক। নির্বাচনের আগেই শরিকরা আসন চাইবে, এটি স্বাভাবিক। কিন্তু বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, তারা নির্বাচনে যাবে কি না। আসন বণ্টন নিয়ে শরিকরা আলোচনা করছে, তার অর্থ হচ্ছে তার নির্বাচনে যেতে চায়। বিএনপি নির্বাচন থেকে পালিয়ে গেলে তারাও বিএনপি থেকে পালিয়ে যাবে।

মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন বর্জন করতে পারে, কিন্তু নির্বাচন বন্ধ কিংবা ঠেকিয়ে দেওয়ার ধৃষ্টতার সুযোগ নেই। দেশের মানুষ বিএনপিকে সেই সুযোগ দেবে না। বিশ্বাঙ্গণে শেখ হাসিনার উচ্চতা কোন জায়গায়— এ সফরের মাধ্যমে বিএনপির অনুধাবন করার দরকার। তার সরকারের প্রতি বিশ্বাঙ্গণের সমর্থন কোন জায়গায়, তা নিশ্চয়ই বিএনপি অনুধাবন করতে সক্ষম হয়েছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য সফর নিয়ে মির্জা ফখরুল কী বললেন, তাতে কিছু আসে-যায় না। বিশ্বব্যাংক, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কী বলেছেন, তাতে আসে-যায়। বিশ্বব্যাংক ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যে শেখ হাসিনার প্রশংসা করেছেন, তা শুনে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। সে কারণে আবোল-তাবোল বকা শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ