1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : পাট প্রতিমন্ত্রী দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি নওগাঁয় বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে নির্যাতিত গণমাধ্যমকর্মীদের তালিকা করা হচ্ছে : তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : অর্থমন্ত্রী খাল খনন বিপ্লব সমাপ্ত হলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত : পানিসম্পদমন্ত্রী কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল ২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল কিউবা কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার, আটক ১০

নিউক্যাসলকে হারাল আর্সেনাল

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৪৯ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। এ জয়ের মধ্য দিয়ে শিরোপার স্বপ্নটা বাঁচিয়ে রাখল আর্সেনাল। মৌসুমের বেশির ভাগ সময় পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সম্প্রতি পথ হারিয়েছিল গানাররা। ম্যানচেস্টার সিটি নিজেদের শেষ ১০ ম্যাচ জিতে আর্সেনালকে পেছনে ফেলেছিল।
তবে আজ লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সিটির চেয়ে তারা এখন পিছিয়ে ১ পয়েন্টের ব্যবধানে।
যদিও সিটি এক ম্যাচ কম খেলেছে। সেই ম্যাচটি জিতলে তারা ব্যবধানটা আরও বাড়াবে। তবে আর্সেনালও ২০০৪ সালের পর ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম শিরোপা জিততে মরিয়া।
এক মাস আগেও ৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল আর্সেনাল। কিন্তু নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতে নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলেছে তারা। এখন আর্সেনালের শিরোপা বেশ কিছু ‘যদি, কিন্তু’র ওপর নির্ভরশীল। নিউক্যাসলের বিপক্ষে আজ হেরে গেলে আর্সেনালের সব আশাই শেষ হয়ে যেত। কিন্তু মার্তিন ওদেগার্ডের দারুণ গোল আর নিউক্যাসলের ফাবিয়ান শারের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয়েছে তাদের।
লিগে তৃতীয় স্থানের জন্য লড়াই করতে থাকা নিউক্যাসলের শুরুটা ভালোই ছিল। কিন্তু ঘরের মাঠে ১৪ মিনিটে ওদেগার্ডের গোলটি তাদের জন্য বড় ধাক্কা হয়েই আসে। খেলা শেষ হওয়ার ২০ মিনিট আগে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির ক্রস ধরতে গিয়ে নিজেদের পোস্টেই বল ঢুকিয়ে দেন নিউক্যাসল গোলরক্ষক শার।
৩৪ ম্যাচ থেকে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮২। অন্যদিকে আর্সেনাল ৮১ পয়েন্ট তুলে নিয়েছে একটি ম্যাচ বেশি খেলে। ৬৫ পয়েন্ট নিয়ে নিউক্যাসল তৃতীয় স্থানে থাকলেও ওয়েস্ট হামের বিপক্ষে জিতলে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের পেছনে ফেলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ