1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : পাট প্রতিমন্ত্রী দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি নওগাঁয় বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে নির্যাতিত গণমাধ্যমকর্মীদের তালিকা করা হচ্ছে : তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : অর্থমন্ত্রী খাল খনন বিপ্লব সমাপ্ত হলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত : পানিসম্পদমন্ত্রী কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল ২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল কিউবা কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার, আটক ১০

অবশেষে ম্যারাডোনার নাপোলি চ্যাম্পিয়ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৬০ Time View

ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর কেটে যায় ৩৬ বছর। অতঃপর ২০২২ সালে নিজেদের তৃতীয় শিরোপা জিতে আলবিসেলেস্তেরা । একই ভাবে ৩৩ বছর আগে ম্যারাডোনার হাত ধরেই নাপোলি সবশেষ সিরি ‘আ’ শিরোপা জিতেছিল। এবার নাপোলি তারাও জিতেছে নিজেদের তৃতীয় শিরোপা। অথচ দুইটি শিরোপার জয়ের একটিও দেখা হলো না ফুটবল ঈশ্বরের।
ম্যারাডোনা না দেখে গেলেও অবসান ঘটেছে নাপোলির দীর্ঘ অপেক্ষার। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ড্র এর মধ্য দিয়ে নিজেরে শিরোপা নিশ্চিত করে তারা। নাপোলির পয়েন্ট এখন ৩৩ ম্যাচে ৮০। লিগের বাকি ম্যাচগুলোতে নাপোলিকে পেছনে ফেলার সুযোগ নেই বাকিদের।
অবশ্য গত রোববার রাতেই শিরোপা নিশ্চিত করতে পারতো নাপোলি। কিন্তু সালেরনিতানার সঙ্গে ড্র করে অপেক্ষা বাড়ে উদ্‌যাপনের। তবে বৃহস্পতিবার আর উদযাপন থেমে থাকেনি। যদিও প্রতিপক্ষ উদিনেস বাঁধ সাধে। ম্যাচের শুরুতে যে পিছিয়ে পড়েছিল নাপোলি। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফিরিয়ে গোটা ইতালিকে যেন জাগিয়ে তুলে নেপলসের ক্লাবটি।
ম্যাচ শেষ হওয়ার আগেই গ্যালারিজুড়ে একটাই আওয়াজ ‘আমরাই ইতালির চ্যাম্পিয়ন।’ উদিনেসের দাসিয়া স্টেডিয়াম ছাড়িয়ে এই ধ্বনি যেন ছড়িয়ে পড়ছিল গোটা ইতালিতে। বহু আগে ম্যারাডোনা নামক এক জাদুকরের ডাকে জেগেছিল নোংরা ও মাফিয়াদের শহর হিসেবে পরিচিত নেপলস, আজ জাগল আরেকবার। আজ আরেকবার হলো শিরোপা উৎসব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ