1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর

দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে : আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৯১ Time View

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশকে ধবংস করার জন্য দুই তিনটি রাজনৈতিক দল খুব চেষ্টা করছে।
সেসব ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি। তাদের যেসব ষড়যন্ত্র বাংলাদেশের মানুষই প্রতিহত করবে এবং ছিন্নভিন্ন করে দেবে বলেও হুশিয়ার করেন মন্ত্রী।
আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) নির্বাচনি এলাকার জনগণের সঙ্গে এক পথসভায় তিনি এসব কথা বলেন। আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শোনলোইঘর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা হয়।
আইনমন্ত্রী বলেন, আপনারা আমার সঙ্গে কাজ করবেন এটাই আমার বিশ্বাস। তিনি বলেন, একমাত্র শেখ হাসিনার আমলেই দেশের উন্নয়ন হয়।
আনিসুল হক বলেন, বাংলাদেশের মানুষের টাকায় পদ্মা সেতু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনকে গৃহ দিচ্ছেন। আপনারা শেখ হাসিনার হাতকে শক্ত করতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন। তাহলে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র এমজি হাক্কানী ও মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ