1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

‘প্রতারণা’, শাহরুখকে দিতে হবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১০৯ Time View

মধ্য প্রদেশের একটি রাজ্যে ‘প্রতারণামূলক আচরণ’এবং ‘অন্যায্য বাণিজ্য অনুশীলন’এর ঘটনায় বলিউড কিং শাহরুখ খান ও এডুটেক সংস্থা বাইজুকে ক্রেতা আদালত দোষী সাব্যস্ত করেছে। ইন্দোর শহরের যুবতীকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালাত।
এর আগে এই সংস্থাকে ঘিরে একাধিক অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে শনিবার বাইজুর বেঙ্গালুরুর অফিসে অভিযান করেছিল ভারতীয় পুলিশ।
বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং বাইজুর ম্যানেজারের বিরুদ্ধে প্রিয়াঙ্কা দীক্ষিত নামের এক তরুণী অভিযোগ করেছিল আদালতে। সেই অভিযোগে দোষী সাব্যস্ত করেছে ক্রেতা সুরক্ষা আদালত। এবার নতুনভাবে জড়িয়ে গেল সংস্থার সাবেক ব্র্যান্ড অ্যাম্বেসাডার শাহরুখ খানের নামও।

ইন্দোরের বাসিন্দা প্রিয়াঙ্কা দীক্ষিত আদালতের অভিযোগে বলেন, এডুটেক সংস্থাকে ১ লাখ ৮ হাজার টাকা কোচিং ফি দিয়েছিলাম। আইএএস এর প্রস্তুতি সংক্রান্ত ক্লাসে ২০২১ সালে ভর্তি হলেও কোনো রকম কোচিংএর সুবিধা পাননি। এই অভিযোগের ভিত্তিতে এ রায় দেয় আদালত।
এদিকে প্রিয়াঙ্কা দীক্ষিতকে তার কোচিং ফি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি মোটা অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে কনজিউমার কোর্ট।
প্রিয়াঙ্কা আদালতকে জানান, বারবার তাকে টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলা হলেও একটা টাকাও ফিরত দেয়নি বাইজু।
এদিকে ২০২১ সালের ১৩ই জানুয়ারি কোর্টে অভিযোগ দেন প্রিয়াঙ্কা। সেই সময় শাহরুখ খান ছিলেন সংস্থার প্রচারের মুখ। এরপরই গত সপ্তাহেই ইন্দোর জেলা ক্রেতা সুরক্ষা আদালতের তরফে জানানো হয়, প্রিয়াঙ্কাকে শুধু তার জমা দেওয়া ফি ফিরত দিলেই চলবে না। সঙ্গে দিতে হবে ১২% বার্ষিক সুদ।
মামলার খরচ বাবদ প্রিয়াঙ্কা দীক্ষিতকে ৫হাজার টাকা দিতে হবে। সঙ্গে আর্থিক ও মানসিক যন্ত্রণা ভোগের জন্য আরও ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ