1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

ঢাকায় নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার কুক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৭৭ Time View

ঢাকায় এসেছেন নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বিদায়ী হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের স্থলাভিষিক্ত হলেন।

রোববার (৩০ এপ্রিল) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।

নবনিযুক্ত হাইকমিশনার বলেন, বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত এবং গভীরভাবে সম্মানিত। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের শক্তিশালী সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, আমি দীর্ঘ এবং বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন এবং নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে। আমি আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার জন্য উন্মুখ।

সারাহ কুক যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের প্রধান হয়ে দায়িত্ব পালন করেছেন। তার আগে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত তানজানিয়ায় ব্রিটিশ হাই কমিশনার ছিলেন।

তবে এবারে দায়িত্ব পাবার মধ্যদিয়ে কুক যে প্রথম ঢাকায় এসেছেন তেমনটি নয়, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) বাংলাদেশ কার্যালয়ের প্রধান ছিলেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালের মার্চ থেকে রবার্ট চ্যাটার্টন ডিকসন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ