1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

চতুর্থ সন্তানের বাবা হলেন করিম বেনজেমা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৬৩ Time View

মাঠে দারুণ সময় কাটছে করিম বেনজেমার। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রেতে তার নৈপুণ্যে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে রিয়াল মাদ্রিদ। এই মাসেই তিনবার হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ফরাসি এই স্ট্রাইকার। এবার মাঠের বাইরেও বড় সুসংবাদ পেলেন তিনি। চতুর্থবারের মতো বাবা হয়েছেন ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেনজেমার বর্তমান সঙ্গিনী জর্দান ওজুনা সন্তানের জন্ম দিয়েছেন। এটাই এই তারকা দম্পতির প্রথম সন্তান। এর আগে আরও তিনবার বাবা হয়েছেন বেনজেমা। প্রথম সঙ্গিনী ক্লোয়ে ডি লাউনির ঘরে তার মেলিয়া (৮) ও নুরি (৩) নামে দুই কন্যাসন্তান রয়েছে। আর দ্বিতীয় সঙ্গিনী কোরা গাউথিয়া জন্ম দেন পুত্রসন্তান ইব্রাহীমের (৫)।
সেমানা ম্যাগাজিন এক প্রতিবেনে জানিয়েছে, গত ২৬ এপ্রিল মাদ্রিদের একটি ক্লিনিকে ভর্তি হন ওজুনা। তার একদিন পর স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্মদান করেন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক এই মডেল। বর্তমানে মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছে।
৩৬ বছর বয়সী বেনজেমা ও তার বর্তমান সঙ্গিনী ওজুনা নিজেদের ঘরের খবর খুব একটা বাইরে যেতে দেন না। তাই লিঁওতে জন্মগ্রহণকারী আলজেরিয়ান বংশোদ্ভুত এই তারকা ফুটবলার পরিবারকে সবসময় মিডিয়া থেকে দূরে রাখতেই পছন্দ করেন। তবে সম্পর্কে থাকার খবরটিও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন তিনি।
এই জুটিকে ২০২২ ব্যালন ডি’অরের মঞ্চে সর্বশেষ দেখা গিয়েছিল। সেবার বর্ষসেরা খেলোয়াড়ের এই পুরস্কার হাতে তোলার সময় বেনজেমার সঙ্গেই ছিলেন ওজুনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ