1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

২৩১ সদস্য নিয়ে যাত্রা শুরু হচ্ছে এমআরটি পুলিশের

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৬৩ Time View

মেট্রোরেলের নিরাপত্তায় গঠিত হচ্ছে এমআরটি পুলিশ ইউনিট। শিগগিরই ২৩১ জনকে নিয়ে পুলিশের বিশেষ এই ইউনিট যাত্রা শুরু করবে। ইতোমধ্যে এমআরটি পুলিশ গঠনের অনুমোদন দিয়েছে সচিব কমিটি। এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে এমআরটি পুলিশের।
পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট) ফারুক আহমেদ বলেছেন, সচিব কমিটি মেট্রোরেল গঠনের অনুমোদন দিয়েছে। এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি হবে। তারপর কার্যক্রম শুরু হবে। মোট ২৩১ জনকে নিয়ে প্রাথমিকভাবে যাত্রা শুরু করবে। প্রথম দিকে আরেকটু বেশি জনবল নিয়োগে কথা ছিল। তবে এখন ২৩১ জনকে নিয়ে এমআরটি পুলিশ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। একজন উপমহাপরিদর্শকের (ডিআইজি) নেতৃত্বে এমআরটি পুলিশ পরিচালনা করা হবে। এ ছাড়া একজন পুলিশ সুপারও দায়িত্ব থাকবেন এমআরটি পুলিশের।
পুলিশের এই ইউনিটের কার্যক্রম কী কী হবে জানতে চাইলে ফারুক আহমেদ বলেন, অন্যান্য দেশের এমআরটি পুলিশ যেভাবে কাজ করে আমাদেরটিও সেভাবে কাজ করবে। মূলত শৃঙ্খলা রক্ষা, যাত্রীদের নিরাপত্তা ও স্থাপনার নিরাপত্তার জন্য কাজ করবে এমআরটি পুলিশ।
এমআরটি পুলিশ গঠনের জন্য ৯ শতাধিক জনবলের প্রস্তাব তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছিল পুলিশ সদর দফতর। পরে অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মতামতের পর ৩৫৭ জনবলের সুপারিশ সচিব কমিটিতে জমা দেওয়া হয়। সচিব কমিটি ২৩১ জন জনবল অনুমোদন দিয়ে প্রস্তাব তৈরি করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ