1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সিলেটে পাওয়ারপ্লের দক্ষতা বাড়ানোর অনুশীলন টাইগারদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৮১ Time View

সিলেটে তিন দিনের অনুশীলন সেশনের প্রথম দিন ম্যাচের আবহে ঘাম ঝড়িয়েছে বাংলাদেশ দল। এমনটা জানিয়েছেন প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে প্রথম ১০ এবং শেষ ১০ ওভারে ম্যাচের আবহে ব্যাটিং অনুশীলন করেছে বাংলাদেশ দল। কিভাবে প্রথম এবং শেষ পাওয়ারপ্লে ভালোভাবে কাজে লাগানো যায় সেটি নিয়েই দক্ষতা বাড়ানোর চেষ্টা করেছে।
দীর্ঘদিন ধরেই পাওয়ারপ্লেতে বাংলাদেশের দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। আধুনিক ক্রিকেটে পাওয়ারপ্লের ২০ ওভার ম্যাচের চিত্র পাল্টে দেয়।
আজ মৃত্যুঞ্জয় বলেন, ‘আজকের অনুশীলন সেশনে, কোচ আমাদের প্রথম ১০ ওভার এবং শেষ ১০ ওভারে কীভাবে ব্যাট করতে হবে সেই দিক নির্দেশনা দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের জন্য কোচ ম্যাচের আবহ তৈরি করায় ব্যাটাররা ব্যাট করতে এসে পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছে।’
সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্পটি আইসিসি সুপার লিগের অর্ন্তভুক্ত আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতির অংশ। মে মাসে আয়ারল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা থাকায় ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিত হবে সিরিজটি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে- ৯, ১২ এবং ১৪ মে।
মৃত্যুঞ্জয় আরও বলেন, ‘সিলেট ও ইংল্যান্ডের উইকেট প্রায় একই রকম। আজ আমরা যে উইকেটে অনুশীলন করেছি সেখানে বাউন্স ছিল। এখানে পুরোপুরি একই উইকেট পাবেন না তবে কিছুটা মিল আছে যা আমরা ব্যবহার করার চেষ্টা করছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ