1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

৯৬ তম অস্কারের দিনক্ষণ ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৮৮ Time View

পরবর্তী ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’-এর দিনক্ষণ ঘোষণা করল অস্কার কমিটি। ২০২৪ সালের ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৯৬তম সংস্করণ। সোমবার অস্কার কমিটির তরফে এ কথা জানানো হয়েছে। ‘দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’ এবং ‘এবিসি’ তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ৯৬তম অস্কারের সূচি ঘোষণা করে।
আগামী বছর ১০ মার্চ অস্কার প্রদান অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। রবিবার অনুষ্ঠানটি হবে। ৯৬তম ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানটি ডলবি থিয়েটার থেকে বিশ্বজুড়ে ২০০টি জায়গায় সরাসরি সম্প্রচার করবে ‘এবিসি’, অস্কার কমিটি থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৯৫তম অস্কার মঞ্চ ছিল ভারতীয়দের জয়জয়াকার। স্বল্পদৈঘ্যের তথ্যচিত্র বিভাগে সেরা তথ্যচিত্র হিসেবে পুরস্কৃত হয় ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। প্রথম স্বল্পদৈর্ঘ্যের ছবি হিসেবে অস্কার পেয়েছিল এই ছবিটি। এই বিভাগে মনোনয়ন দিক থেকে এটি ছিল তৃতীয় ভারতীয় স্বল্প দৈঘ্যের ছবি।

এর আগে ভারতীয় ছবি হিসেবে এই বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘দ্য হাউস দ্যাট আনন্দা বিল্ট’ এবং ‘অ্যান এনকাউন্টার উইথ ফেসেস’। মনোনয়ন পেলেও, অস্কার মেলেনি। ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ ছবিটির মূল বিষয় হচ্ছে একটি অনাথ হাতির সঙ্গে তার পালকদের সম্পর্ক ঘিরে। হাতিটির পালক এক দম্পতি।
হাতিটির ভরণপোষণ চালাতে জীবন দিতেও রাজি ওই দম্পতি। নেটফ্লিক্সের ব্যানারে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স মুক্তি পাওয়ার পর সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা পেয়েছিল। এর আগে মূল বিভাগে ভারতীয় সিনেমা হিসেবে ‘মাদার ইন্ডিয়া’ ও ‘সালাম বম্বে’ অস্কারে মনোনয়ন পেয়েছিল। তারপর দীর্ঘ বিরতি দিয়ে সর্বশেষ ২০০১ সালে বিদেশি ভাষার ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন পেয়েছিল আমির খান অভিনীত ‘লগান’ চলচ্চিত্রটি।
গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস-এর মঞ্চে বাজিমাত করার পর চড়েছিল প্রত্যাশার পারদ। ৯৫তম অস্কারের মঞ্চেও সেই সাফল্য বজায় রেখেছিল ভারতীয় গান ‘নাটু নাটু’। মৌলিক গানের বিভাগে সবাইকে টেক্কা দিয়ে ছিনিয়ে আনে অস্কারের সম্মান। ৯৫ তম অস্কার মঞ্চে ভারতের গর্বের দিনে শুভেচ্ছায় ভেসেছিলেন ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ এবং ‘নাটু নাটু’-র কলাকুশলীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ