1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

স্বাস্থ্য সম্মেলনে অংশ নিতে ভারত গেলেন স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৬৬ Time View

বিশ্ব স্বাস্থ্যসেবাকে একীভূত স্বাস্থ্যসেবার আওতায় আনার লক্ষ্যে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় তিন দিনব্যাপী একটি সেমিনারের আয়োজন করেছে। এতে অংশ নিতে দিল্লি গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। দিল্লির প্রগতি ময়দানে ২৬ থেকে ২৮ এপ্রিল ‘এক বিশ্ব এক স্বাস্থ্য’ শিরোনামে হবে এই সেমিনার।
আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে বিজি ৩৯৭-এর একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের দিল্লির গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে, বিশ্বব্যাপী সমমানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ব অংশীদারত্ব বৃদ্ধি করা। সম্মিলনে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, সার্কভুক্ত দেশগুলোসহ বিশ্বের ৭০টি দেশের প্রায় ৫০০ জন প্রতিনিধি অংশ নেবেন। সম্মেলনে ভারতের বিখ্যাত হাসপাতালগুলো, স্বাস্থ্যসেবা সংক্রান্ত সংস্থাগুলো এবং বিখ্যাত চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনীর পাশাপাশি সম্মেলন, আলোচনা সভা, আঞ্চলিক ফোরাম, বিটুবি মিটিং অনুষ্ঠিত হবে।
আগামী ২৯ এপ্রিল রাতে সম্মেলন শেষে স্বাস্থ্যমন্ত্রী দেশে ফিরবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ