1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : পাট প্রতিমন্ত্রী দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি নওগাঁয় বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে নির্যাতিত গণমাধ্যমকর্মীদের তালিকা করা হচ্ছে : তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : অর্থমন্ত্রী খাল খনন বিপ্লব সমাপ্ত হলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত : পানিসম্পদমন্ত্রী কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল ২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল কিউবা কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার, আটক ১০

এক ম্যাচ খেলেই কলকাতার একাদশে জায়গা হারালেন লিটন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ৫৩ Time View

নানান আলোচনা-সমালোচনা শেষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক হয়েছিল লিটন দাসের। তবে সেই ম্যাচে ব্যর্থতার পরিচয় দেন লাল-সবুজের এই প্রতিনিধি। ব্যাটিংয়ের সঙ্গে উইকেট-কিপিংয়েও ভুল করেন এই ক্রিকেটার। এবার এক ম্যাচ শেষেই তাকে একাদশ থেকে বাদ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

রোববার (২৩ এপ্রিল) ইডেন গার্ডেনে চেন্নাইয়ের বিপক্ষে টসে হেরে বোলিং নিয়েছে কলকাতা। টানা তিন হারের পর এদিনও একাদশে দুই পরিবর্তন এনেছে দলটি।

বাংলাদেশি এই তারকাকে বাদ দিয়ে নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিজেকে খেলাচ্ছে কলকাতা। এ ছাড়া মানদিপ সিংয়ের পরিবর্তে নারায়ন জাগডেশন একাদশে ফিরেছেন।

এর আগে, বৃহস্পতিবার দিল্লির বিপক্ষে লিটনের অভিষেক হয়। ওই ম্যাচে ৪ বলে রান করে পুল করতে গিয়ে ক্যাচ উঠিয়ে বিদায় নেন লিটন।

উইকেট-কিপিংয়ের সময়ে তো আরও খারাপ হয় তার পারফরম্যান্স। একটি সহজ ক্যাচ ছাড়েন। দুটি স্ট্যাম্পিং মিস করেন। তার মধ্যে অক্ষর প্যাটেলকে অনেকটা সময় পেয়েও যেভাবে স্ট্যাম্পিং করতে ব্যর্থ হন, তা দেখে অনেকেই বিস্মিত। তার মতো অভিজ্ঞ উইকেট-কিপারের থেকে এটা কেউই আশা করেননি।

উল্লেখ্য, ৫০ লাখ ভারতীয় রুপিতে নিলাম থেকে লিটনকে দলে নিয়েছে কেকেআর শিবির। তবে আইপিএলের শুরুর দিকে দলের সঙ্গে যোগ না দিলেও তিন ম্যাচ পর কলকাতায় পাড়ি জমান লিটন। এরপর দুই ম্যাচ বসে থেকে তৃতীয় ম্যাচে একাদশে সুযোগ হয় তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ