1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

নাম ভূমিকায় ফারজানা সুমি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৯০ Time View

এ প্রজন্মের অভিনেত্রী ফারজানা সুমি। এরইমধ্যে নাটক ও বিজ্ঞাপনে কাজ করে হাত পাকিয়েছেন তিনি। নিয়মিতই কাজ করে যাচ্ছেন। সিনেমায়ও নাম লিখিয়েছেন এ অভিনেত্রী। প্রথম কাজ করেছেন অপূর্ব রানার পরিচালনায় সরকারি অনুদানপ্রাপ্ত ‘জলরং’ সিনেমায়।
সম্প্রতি সুমি মিজানুর রহমান লাবুর পরিচালনায় আরও একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এর নাম ‘আতর বিবি’। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন ফারজানা সুমি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছি। নানা সময়ে বিরতি এসেছে নানা কারণে। কিন্তু থেমে থাকিনি। জলরং সিনেমায় কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা শ্রদ্ধেয় অপূর্ব রানার প্রতি। পাশাপাশি আতর বিবিতেও নাম ভূমিকায় অভিনয় করার সুযোগ করে দেওয়ায় শ্রদ্ধেয় মিজানুর রহমান লাবু ভাইয়ের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা। এরই মধ্যে নিজেকে আতর বিবি রূপে উপস্থাপনের জন্য প্রস্তুত করছি।’
ঈদের পর সিনেমাটির শুটিং শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন। এটি নির্মিত হবে টাইম মিডিয়ার ব্যানারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ