1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৫৪ Time View

ধর্ম মন্ত্রণালয়ের চাঁদ দেখাসংক্রান্ত জাতীয় কমিটি আজ সন্ধ্যায় বৈঠকে বসেছে। সন্ধ্যার আকাশে চাঁদ দেখা যাওয়ায় কাল ঈদের ঘোষণা দিয়েছে কমিটি। আজ চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল ঈদ।

এক মাস সিয়াম সাধনার পর উদ্যাপিত হবে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসেছিল ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। চাঁদ দেখা যাওয়ায় কালই ঈদুল ফিতর। তবে চন্দ্র মাস শুরু হওয়ার ক্ষেত্রে ইসলামি শরিয়ত অনুযায়ী খালি চোখে চাঁদ দেখার শর্ত রয়েছে।

ধর্মীয় এ উৎসবকে কেন্দ্র করে আজ বিকাল থেকেই শাওয়ালের চাঁদ দেখার জন্য অগণিত মানুষ আকাশের দিকে তাকিয়ে ছিলেন। কাল ঈদের দিন আনন্দ ভাগাভাগি করার জন্য একসঙ্গে নামাজ আদায় করতে সবাই শামিল হবেন ঈদগাহ ময়দানে। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করবেন একে অপরের সঙ্গে। দোয়া ও মোনাজাত করবেন বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা এবং মুসলিম জাহানের উন্নতি ও সমৃদ্ধি কামনায়।

ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক সর্বজনীন ধর্মীয় উৎসব। ধনী-দরিদ্র, ছোট-বড়, শাসক-শাসিত ও আবালবৃদ্ধবণিতা সবার জন্য ঈদের আনন্দ যেন সমান ও ব্যাপক হয়, ইসলামে সেই ব্যবস্থা রয়েছে।

এদিকে, ঈদের আগেই চাঁদ দেখা নিয়ে সরকারের মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয়হীনতা ফুটে উঠছে। হঠাৎ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার শাওয়ালের চাঁদ দেখা যাবে। ফলে শনিবার ঈদুল ফিতর। সমালোচনার মুখে এ বিবৃতি দেওয়ার একদিনের মাথায় সংশোধন করে নতুন আরও একটি বার্তায় আবহাওয়া অফিস বলেছে-‘শুক্রবার রাতে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা আছে।’ অবশ্য চাঁদ দেখার জন্য সরকারের ধর্ম মন্ত্রণালয়ের কমিটি রয়েছে। কিন্তু কমিটির মতামত না নিয়েই প্রথম বার্তাটি দেওয়া হয়েছিল। তাই চাঁদ দেখা নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর, এখতিয়ারবহির্ভূত সংবাদ পরিবেশন না করার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এ ছাড়া এমন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ