1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

অবশেষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাঠান’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৯৪ Time View

ভারতে ‘পাঠান’ উন্মাদনা এখনও চলছে। এই ছবির মাধ্যমে প্রায় চার বছর বড় বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। এদিকে বাংলাদেশেও লেগেছে ‘পাঠান’-এর উন্মাদনার ঢেউ। মুক্তির পর থেকেই বাংলাদেশে ছবিটি আমদানির চেষ্টা চলছিল। অবশেষে তা সফল হচ্ছে। আগামী ৫ মে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন। তিনি বলেন, ইতোমধ্যে ১৬ হলে সার্ভার বসানো হয়েছে। ঈদের পর ৪০ সিনেমা হল প্রস্তুত হয়ে যাবে আশা করছি।
এর আগে ছবিটির মুক্তির ব্যপারে চলচ্চিত্র ও হল সংশ্লিষ্টদের নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নেতৃত্বে মিটিং ও হয়েছিল। কিন্তু সে সময় সকল সংগঠন একমত না হওয়ায় স্থগিত করা হয়েছিল চলচ্চিত্রটির মুক্তি।
২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। সিদ্ধার্থ পরিচালিত এ ছবিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে আছেন জন আব্রাহাম। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলেছে এই ছবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ