1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২ ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ঘে নিহত ২ তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়ার স্বামীর মৃত্যু ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা ফের চালুর উদ্যোগ, ঢাকায় শুরু হচ্ছে বৈঠক আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

ফের ড্র আর্সেনালের, জমে উঠলো শিরোপা লড়াই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৮৮ Time View

রোববার রাতে ১০ মিনিটের মধ্যে দুই গোল দিয়েও শেষ পর্যন্ত ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে গানাররা। আগের ম্যাচেও লিভারপুলের বিপক্ষে ঠিক একই ঘটনা ঘটেছিলো আর্সেনালের। ২ গোলে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছিলো তারা।
ওয়েস্টহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করার ফলে ৩১ ম্যাচে আর্সেনালের পয়েন্ট দাঁড়িয়েছে ৭৪। এক ম্যাচ কম খেলে, অর্থ্যাৎ ৩০ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৭০। সিটি যদি পরের ম্যাচ জিতে যায়, তাহলে সমান ৩১ ম্যাচে তাদের পয়েন্ট হবে ৭৩। সে ক্ষেত্রে আর্সেনালের সঙ্গে ব্যবধান দাঁড়াবে মাত্র ১ পয়েন্টের। ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যানইউ।
ওয়েস্টহ্যামের সঙ্গে এই ড্রয়ের ফলে স্পষ্টই বোঝা যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই কতটা জমে উঠেছে। এখন জোর দিয়ে বলা যাবে না যে আর্সেনালই শিরোপা জিতবে। আগের দুই ম্যাচের মত আর একটি ম্যাচে হোঁচট খেলেই তারা পেছনে পড়ে যাবে।
ম্যাচের সপ্তম মিনিটেই পায়ের আলতো ছোঁয়ায় ওয়েস্টহ্যামের জালে বল জড়িয়ে দেন গ্যাব্রিয়েল হেসুস। এর মাত্র তিন মিনিট পরই মার্টিন ওডেগার্ড দুর্দান্ত এক ভলিতে গোল করে আর্সেনালকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।
১০ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আর্সেনাল ধরেই নিয়েছিলো তারা জিততে যাচ্ছে। সম্ভবত সে কারণে ম্যাচে নিয়ন্ত্রনের রশিটা একটু হালকা করে দেয় তারা। এ সুযোগই গ্রহণ করে ওয়েস্টহ্যাম। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে সাইদ বেনরাহমান গোল করে ব্যবধান ২-১ করেন। এরপর ৫৪তম মিনিটে গোল করে জ্যারড বোয়েন। ২-২ গোল সমতা ফিরে আসে ম্যাচে।
এরপর দুই দলই চেষ্টা করেছিলো আরও একটি গোল করে এগিয়ে যাওয়ার। কিন্তু লাভ হলো না কোনো পক্ষেরই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ