1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

খাদ্যসামগ্রী বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৬৭ Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি তাঁর নির্বাচনী এলাকা রাজশাহীর চারঘাট ও বাঘায় ১০ হাজার অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী চারঘাট ও বাঘা উপজেলার ১৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের প্রান্তিক পর্যায়ের দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মধ্যে ১০ হাজার ব্যাগ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসব খাদ্যসামগ্রীর প্রতিটি ব্যাগে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, আধা কেজি মসুর ডাল, এক লিটার সয়াবিন তেল, আধা কেজি চিনি, ২০০ গ্রাম সেমাই ও গুঁড়া দুধ রয়েছে।
চারঘাট-বাঘা এলাকা থেকে তিনবার নির্বাচিত সংসদ-সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম অন্যান্য বছরের মতো এবারও পবিত্র রমজান মাসে ঈদুল ফিতরকে সামনে রেখে নিজ নির্বাচনী এলাকার অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র হিসাবে শাড়ী, লুঙ্গী, পাঞ্জাবী বিতরণ করেন। এ ছাড়া এবার চলমান বৈশ্বিক মন্দায় দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের ক্রয় ক্ষমতা যখন কিছুটা কমে গেছে, এই অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ব্যক্তিগত উদ্যোগে নানারকম সহায়তা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ও মনিগ্রাম ইউনিয়নেও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী সহায়তা পাওয়া খদেজা বেগম, আব্বাস আলী ও রশিদা বেওয়া জানান, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অনেক ভালো মানুষ। তিনি প্রতি বছর সরকারি অনুদান ছাড়াও বিভিন্ন সময় ব্যক্তিগতভাবে আমাদের আর্থিক সহায়তা দেন। আমরা দোয়া করি আল্লাহ যেনো তাঁকে অনেক দিন বাঁচিয়ে রাখেন। খাদ্যসামগ্রী বিতরণের সময় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ