1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৬৭ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মহাসড়কগুলোতে এবার মোটরসাইকেল চলবে। তবে পদ্মা সেতুর ওপর দিয়ে যেতে পারবে না। মোটরসাইকেলের জন্য মাওয়া ঘাটে ফেরির ব্যবস্থা রাখা হয়েছে। ঈদের তিন দিন আগে থেকে ঈদের পরদিন পর্যন্ত মহসড়কগুলোতে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।

বুধবার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদ ও পহেলা বৈশাখকে ঘিরে কোনো ধরনের নাশকতার হুমকি নেই। মঙ্গল শোভাযাত্রায় হুমকির ঘটনা ও শাহবাগ থানায় জিডি প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই অনেক গুজব ছড়ানোর চেষ্টা করবে। এ ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দারা সতর্ক রয়েছে।

তিনি বলেন, ঈদের আগে শ্রমিকদের বেতনভাতা পরিশোধ করতে হবে। কোনো ছাঁটাই করা যাবে না। যানজট এড়াতে পর্যায়ক্রমে ছুটি দিতে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের বলা হয়েছে।

সভায় শাহজাহান খান এমপি ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ পুলিশ ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ