1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন নূরুন নাহার

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৬৬ Time View

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন নূরুন নাহার।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বুধবার (১২ এপ্রিল) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব জেহাদ উদ্দিন বলেন, নূরুন নাহারকে ডেপুটি গভর্নর করাসংক্রান্ত প্রজ্ঞাপন আজই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নূরুন নাহার বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে রয়েছেন।

জানা গেছে, চলতি বছরের ১ জুলাই ডেপুটি গভর্নর আহমেদ জামালের মেয়াদ পূর্ণ হবে। ওই পদটিতে নূরুন নাহারকে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী অনুমোদন দেন।

নূরুন নাহারের জন্ম কিশোরগঞ্জ জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি এবং এশিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালে তিনি সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ