1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

বিস্ফোরক মন্তব্যে যা বললেন সেলিনা জেটলি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৮৩ Time View

সাবেক মিস ইন্ডিয়া সেলিনা জেটলি এক সময় পর পর হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। তার মধ্যে বেশ কিছু ছবি সাফল্যের মুখ দেখেছিল। কিন্তু কেরিয়ারের মধ্যগগনে আচমকাই বিয়ে করে নেন সেলিনা। তার পর স্বেচ্ছায় বলিউড থেকে বিদায় নেন অভিনেত্রী।
একটু পিছিয়ে যাওয়া যাক। ২০০১ সালে ‘জানশীন’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় সেলিনার। আর্কষণীয় চেহারার অধিকারী সেলিনাকেই ছেলের ডেবিউ ছবির নায়িকা হিসেবে নির্বাচন করেন অভিনেতা-পরিচালক ফিরোজ খান। সাহসী দৃশ্যে ও পোশাকে নজর কাড়েন অভিনেত্রী। কিন্তু অভিনয়ের জন্য মাঝেমধ্যেই কটাক্ষের শিকার হতে হয়েছে এই অভিনেত্রীকে। এক সময় নিজে থেকেই সরে যান এই গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য থেকে। এ বার সেলিনাকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন স্বঘোষিত চিত্র সমালোচক উমের সান্ধু।
দুবাইয়ের এই স্বঘোষিত চিত্রসমালোচক উমের সান্ধু সেলিনাকে নিয়ে বিস্ফোরক এক দাবি করে টুইট করেন।

তিনি লেখেন, ‘‘সেলিনা ভারতের একমাত্র অভিনেত্রী যিনি বাবা (ফিরোজ় খান) এবং ছেলে (ফারদিন খান) দু’জনের শয্যাসঙ্গিনী। এই টুইটে নজর পড়ে সেলিনার। এমন অশালীন টুইটের বিরুদ্ধে ফুঁসে ওঠেন ‘নো এন্ট্রি’ ছবির অভিনেত্রী। তিনি পাল্টা টুইট করে লেখেন, ‘‘মিস্টার সান্ধু, এই টুইটটি পোস্ট করায় আপনি হয়তো পুরুষ হওয়ার দৌড়ে দৈর্ঘ্যে ও পরিধিতে বেড়েছেন, আপনার হয়তো একটু আশাও বেড়েছে যে আপনার যৌন অক্ষমতা সেরে উঠবে। বিশ্বাস করুন সেরে ওঠার আরও উপায় রয়েছে। চাইলে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, দয়া করে সময় নিয়ে নিজের চিকিৎসা করিয়ে নেবেন!’’ কুরুচিকর টুইটের পাল্টা জবাব দেওয়ায় সেলিনার প্রশংসা করেছেন নেটাগরিকদের একাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ