1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

ট্রেলারেই বাজিমাত সালমান খানের (ভিডিও)

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৮৪ Time View

রোজার ঈদের বক্স অফিসকে একেবারে পকেটে পুরতে হাজির বলিউডের ভাইজান সালমন খান। কাঁধ লম্বা চুল, দাবাং স্টাইলে ভাইজান একেবারে অ্যাকশন অবতারে। কখনও এক ঘুষিতে ভেঙে ফেলছেন বাড়ির দেওয়াল, কখনও এক লাথিতে উড়িয়ে দিচ্ছে খলনায়ককে। চলন্ত মেট্রো রেলে ধুন্ধুমার অ্যাকশন থেকে নায়িকার সঙ্গে মিষ্টি প্রেম। ভায়োলেন্স থেকে রোমান্স সালমানের ‘কিসিকা ভাই, কিসিকি জান’ যে এই বছরের বড় চমক হতে চলেছে তার ইঙ্গিত রয়েছে তিন মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলার। সালমান ভক্তরা যে ফের সলমনের সেই দাবাং রূপ দেখতে পাবেন তার ঝলক কিন্তু খোদ ভাইজানই দিয়ে দিলেন এই ছবির ট্রেলারে।
দক্ষিণি সুপারস্টার তামিল ছবি ‘বীরম’র অনুপ্রেরণায় তৈরি সালমান খানের এই ছবিটি। সালমানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
প্রথমে ‘বীরম’র রিমেক হিসেবে ‘বচ্চন পাণ্ডে’ তৈরি করতে চেয়েছিলেন ফারহাদ। কিন্তু পরে আরেক তামিল ছবি ‘জিগরঠান্ডা’র রিমেক হিসেবে ছবিটি তৈরি করেন। আর নায়ক হিসেবে নেন অক্ষয় কুমারকে।
পরে যখন সালমান খানের সঙ্গে সিনেমা তৈরির পরিকল্পনা হয়, তখন ‘বীরম’ ছবির প্রস্তাব দেন ফারহাদ। প্রথমে এই ছবির নাম ঠিক হয়েছিল ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। কিছুদিন আগেই ছবির নাম পাল্টানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আর তা বদলে ‘কিসিকা ভাই কিসিকি জান’ রাখা হয়। নায়িকা হিসেবে বাছা হয় পূজা হেগড়েকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ