1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

গল্পনির্ভর জয়ের ‘স্বর্গে’ অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৮৭ Time View

‘প্রিয় কমলা’ সিনেমার পর ফের শাহরিয়ার নাজিম জয়ের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। নতুন সিনেমার নাম ‘স্বর্গে’। সোমবার (১০ এপ্রিল) দুপুরে ইমপ্রেস টেলিফিল্মসের প্রযোজনায় সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন ‘ঢালিউড কুইন’ খ্যাত এই নায়িকা।
নির্মাতা জয় জানান, এটি নায়ক-নায়িকা নির্ভর সিনেমা নয়, পুরোপুরি গল্পনির্ভর সিনেমা। তিনি বলেন, অপু গল্প নির্ভর কাজে ইদানিং বেশি মনোযোগী। গল্পটি শুনে সে আগ্রহী হয়েছে।
সামাজিক বৈষম্যের গল্পে নির্মিত হবে ‘স্বর্গে’। জয় বলেন, এমন গল্প তুলে আনবো যা আমাদের চারপাশে ঘটে কিন্তু আমরা নোটিশ করি না। দেশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সিনেমাটি প্রদর্শন করাবো।
অপু বিশ্বাস বলেন, নায়ক হিসেবে জয় ভাইকে অনেক আগে পেয়েছিলাম, তার নির্মাণে ‘প্রিয় কমলা’তে কাজ করেছি। তার অনুষ্ঠান ‘১৩টি প্রশ্ন’-তে অতিথি হয়ে এসেছিলাম। অনুষ্ঠান শেষে গল্পটা আমাকে শোনান। প্ল্যানিং ও গল্পটা শুনে এত ভালো লাগে, আমি কাজটির জন্য সঙ্গে সঙ্গে শিডিউল দিয়ে দিয়েছি। আসলে আমার উপর আস্থা রেখে যেসব প্রযোজনা সংস্থা আমাকে সিনেমাতে নেন সবসময় আমি চেষ্টা করি সেই আস্থা ও বিশ্বাস রাখার।
পরিচালনায় পাশাপাশি এ সিনেমাতে জয় নিজেও অভিনয় করবেন। পরিচালক জানান, মে মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে সিনেমার দৃশ্যধারণের কাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ