1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

পোড়া কাপড় কিনলেন পূজা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৭৯ Time View

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আহাজারি ছুঁয়ে গেছে বিনোদন অঙ্গনের মানুষদের।

সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশের পাশাপাশি অনেক শিল্পীই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন। এবার বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তায় পোড়া কাপড় কিনলেন নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি।

স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘চিত্রনায়িকা পূজা চেরি বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন।’

সেখানে আরও লেখা হয়, ‘কর্মচারীদের ঈদের আনন্দ যেন মাটি না হয়। তাদের কয়েকজনের ঘরে যদি এই কাপড় কেনার মাধ্যমে যেতে পারি, তবে আমার দিনটাই সার্থক।’

এর আগে, এই স্বেচ্ছাসেবী সংস্থা থেকে আরও অনেক তারকা শিল্পী পোড়া কাপড় কিনেছেন। সেই তালিকায় রয়েছেন- রিয়াজ, ফেরদৌস, তাহসান খান, জিয়াউল ফারুক অপূর্ব, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, শবনম বুবলী, নিপুণ আক্তার, সাবিলা নূরসহ অনেকেই। এবার তাদের তালিকায় যুক্ত হলেন পূজা চেরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ