1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ঋণ, যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো ঈদের দিন বিয়ের খবর প্রকাশ করলেন অভিনেত্রী নীলা ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার রমজানের এ আত্মসংযম যেন আমাদের সবার জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি: হাসনাত ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে সংসদ ও সংসদের বাইরে থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করব: নাহিদ ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ অনেক বেশি আনন্দের: ত্রাণমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী

ভোরবেলা জানতে পারি আমাদের দোকান পুড়ে ছাই : অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৫৭ Time View

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হাজার হাজার ব্যবসায়ী নিঃস্ব হয়েছেন। ব্যবসার মূলধন হারিয়ে নির্বাক অনেকেই। প্রায় ৩০ বছর আগে ঢালিউড কুইন অপু বিশ্বাসের পরিবারেও এমন শোকের দিন নেমে এসেছিলো।

সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসে সেই অতীত স্মরণ করেছেন নায়িকা। তিনি লিখেছেন, ‘১৯৯৫ সাল, তখন আমি অনেক ছোট। আগুন, পুড়ে যাওয়া কিছুই বুঝি না। শুধু একদিন দেখলাম মা-বাবা, কাকা, দিদি সবাই কান্না করছিল; বলছিল আমাদের সব শেষ।’

তিনি আরও লেখেন, ‘বগুড়া নিউ মার্কেটে আমাদের দুটি দোকান ছিল। পরদিন ঈদ। বাবা, কাকা চাঁদরাতে দোকানদারী শেষ করে বাসায় এসে ঘুমাচ্ছিল। ভোরবেলা তারা জানতে পারে, তাদের দুটি দোকানসহ পুরো নিউ মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। তখন বুঝিনি আমাদের ওপর দিয়ে কি গেছে! কিন্তু আজ বুঝতে পারছি, বঙ্গবাজারে ব্যবসায়ী পরিবারের ওপর দিয়ে কি যাচ্ছে।’

অপু বিশ্বাসের ভাষ্য, ‘এ রকম মর্মান্তিক দুর্ঘটনা আর কখনও যেন কোনো পরিবারের ওপরে না আসে। উপরওয়ালা সহায় হোন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ