1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

‘টাইমস’র প্রভাবশালীর তালিকায় শীর্ষে শাহরুখ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৮০ Time View

বিখ্যাত ব্রিটিশ ম্যাগাজিন ‘টাইমস’ থেকে প্রকাশ হয়েছে ২০২৩ সালের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা। যেটি প্রস্তুত করা হয়েছে পাঠকদের ভোটে। আর এই তালিকায় সবাইকে টপকে শীর্ষস্থান দখল করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোট ১২ লাখ পাঠক ভোট দিয়েছেন এই জরিপে। এর মধ্যে সর্বোচ্চ ৪ শতাংশ ভোট পেয়েছেন শাহরুখ খান। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি, ব্রিটিশ রাজকুমার প্রিন্স হ্যারির মতো ব্যক্তিকে।
‘টাইমস ১০০’ শীর্ষক এ তালিকায় শাহরুখের পর দ্বিতীয় স্থানে রয়েছে ইরানি নারীরা, যারা স্বাধীনতার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইরানের মোরাল পুলিশের নির্যাতনে ২২ বছর বয়সী তরুণী মাহসা আমিনির মৃত্যুর পরই ক্ষোভে ফুঁসে ওঠেন দেশটির সচেতন নারীরা। জরিপে তারা পেয়েছেন ৩ শতাংশ ভোট।
তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন স্বাস্থ্যকর্মীরা, যারা ২০২০ সাল থেকে করোনা মহামারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তাদের ভোটের পরিমাণ২ শতাংশ। চতুর্থ স্থানে রয়েছে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের নাম। তারা ১ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। তালিকায় পাঁচ নম্বরে জায়গা হয়েছে লিওনেল মেসির। তিনি পেয়েছেন ১ দশমিক ৮ শতাংশ ভোট।
আগামী ১৩ এপ্রিল ‘টাইমস ১০০’র পুরো তালিকাটি প্রকাশ করা হবে বলে জানিয়েছে ম্যাগাজিনটি।
বলা প্রয়োজন, শাহরুখ খান এ বছর আলোচনার কেন্দ্রে রয়েছেন ‘পাঠান’ সিনেমার সুবাদে। চার বছর পর এই সিনেমার মাধ্যমে তিনি বড় পর্দায় ফিরেছেন। বিশ্বজুড়ে এটি বিপুল সাড়া জাগিয়েছে। বলিউডের অতীতের সমস্ত রেকর্ড ভেঙে হাজার কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। এছাড়া চলতি বছর তার ‘জাওয়ান’ ও ‘ডানকি’ নামে আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
তথ্যসূত্র : টাইমস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ