1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৫৯ Time View

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি।
আজ শুক্রবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি। বর্তমানে সারাদেশে ২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৮ জন ও ঢাকার বাইরে ছয়জন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৮৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৪৫ জন ও ঢাকার ৪২৯ জন।

একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৮৪১ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৪২১ জন ও ঢাকার বাইরে ৪২০ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ