1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

আইনিজটে নাজেহাল আমিশা, অভিনেত্রীর নামে জারি গ্রেপ্তারি পরোয়ানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৮৩ Time View

দীর্ঘ বিরতির পর ছন্দে ফিরছে ক্যরিয়ার। আমিশা পাটেলের সঙ্গে সানি দেওয়ল আবারও জুটি বাঁধছেন তার আগামী সিনেমাতে। গদর ২ সিনেমার কাজও শুরু হচ্ছে। তবে আমিশা এরই মাঝে আইনিজটে নাজেহাল। গত দেড় বছর ধরে চলছে আমিশাকে নিয়ে জল্পনা। জালিয়াতির কেসে নাম জড়ায় অভিনেত্রীর।
২.৫ কোটি টাকার আর্থিক তচ্ছরূপে এবার কি হাজতবাস হতে চলেছে অভিনেত্রীর? হৃত্বিক রোশনের প্রথম নায়িকা বলে কথা। একটা সময় আমিশার সঙ্গে বলিউডের সমীকরণও মন্দ ছিল না। তবে হাতে গোনা কয়েকটি সিনেমা করার পরই হারিয়ে যান তিনি। ফিরতে চেয়েছিলেন ছন্দে। স্থির করেছিলেন সিনেমা করবেন। আর সেখানেই পাকে গোল।
আমিশা এই মর্মেই ২.৫ কোটি টাকা ধার করেছিলেন। সুদ সমেত তা ফেরত দিতে পারেননি অভিনেত্রী। যার জেরে হয় মামলা। রাঁচি কোর্টে মামলার শুনানির দিন অভিনেত্রী বা তার পক্ষের উকিল আদালতে হাজিরা দিলেন না। এরপরই জারি হয়ে যায় নয়া সমন। আগামী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৫ এপ্রিল।
কয়েক বছর ধরেই দু’জনের মধ্যে চাপানউতোর চলছিল। ছোট কোর্টে কেস ফাইলও করেছিলেন ওই ভদ্রলোক। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। শেষমেশ তিনি ঝাড়খন্ড হাইকোর্টে নায়িকার নামে মামলা করেন। অজয় সিং জানিয়েছিলেন যখনই উনি খবর পান সিনেমাটা হচ্ছে না, আমিশাকে উনি টাকা ফেরৎ দিতে বলেন। আমিশা কিছুদিন পর ওকে একটা চেক দেন বটে, কিন্তু সেই চেক বাউন্স করে।
ঋণদাতা অজয় কুমার আমিশা প্যাটেলের নামে প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। তার বয়ান অনুযায়ী আমিশা পাটেল তার থেকে ২.৫ টাকা ধার করেছিলেন সিনেমা বানানোর নাম করে। আমিশা টাকা ফেরতের নামে একবার ২.৫ কোটির চেক ও ৫০ লাখের চেক দিয়েছিলেন, যা দুইবারই বাউন্স হয়ে যায়। এরপরই তিনি অভিযোগ করেন। আজও সেই টাকা ফেরত পাননি অজয় কুমার। আর সেই সূত্রে ভারতীয় দন্ডবিধি ৪২০, ১২০ ধারায় তার নামে অভিযোগ দায়ের হয়। এবার অভিনেত্রীর নামে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ