1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

আবারও আদালতে জ্যাকলিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৯৫ Time View

বহুল আলোচিত ২০০ কোটি রুপি অর্থ পাচার মামলার হাজিরা দিতে বুধবার নয়াদিল্লির পাতিয়ালা হাউস আদালতে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ইটাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই মামলার মূল হোতা সুকেশ চন্দ্রশেখর ও অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে তদন্ত সংস্থার সামনে একাধিকবার হাজির হয়েছিলেন অভিনেত্রী।
প্রতিবেদনে বলা হয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একই মামলায় সুকেশ ও জ্যাকলিনের বিরুদ্ধে একটি সম্পূরক অভিযোগ দায়ের করবে। মামলার পরবর্তী শুনানি ১৮ এপ্রিল এপ্রিল হবে বলে জানা গেছে।
এই অর্থ পাচার মামলায় সুকেশ ও জড়িত অন্যদের মধ্যে অন্যতম অভিযুক্ত জ্যাকলিন।
২০২১ সালে সুকেশ, তার স্ত্রী লীনাসহ ২৪ জনকে অভিযুক্ত করে একটি চার্জশিট দাখিল করে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ)।
এরপর গত বছরের ১৭ আগস্ট সুকেশের সঙ্গে জ্যাকলিনকে অভিযুক্ত করে সম্পূরক চার্জশিট দেয় ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর ১৫ নভেম্বর এই মামলায় জামিন পান অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ