1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও ফ্রিজ খাগড়াছড়িতে আগুনে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীউদযাপন ‘নসিব’ দিয়ে ঢাকার সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি রংপুর আদালত ভবনে লিফট সংকট, ৩০ আদালতের জন্য ২ লিফট মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরে আগ্রহী বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে সরকারের প্রতিনিধি: জহির উদ্দিন স্বপন ক্রিকেট-ফুটবলে আজকের টিভি সূচি তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার, নেপথ্যে কিসের আশঙ্কা

‘বঙ্গবাজারে পুড়ে যাওয়া কিছু কাপড় কিনে নিলাম’

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৯১ Time View

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকাহত পুরো দেশ। সোশ্যাল মিডিয়াজুড়ে এখন শুধুই আহাজারি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোকে স্তব্ধ শোবিজ অঙ্গনও। তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে উঠেছে তাদের শোকবার্তা ও প্রার্থনা।

এবার সেই তালিকায় নাম উঠল জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর। তবে একটু ভিন্নভাবে। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পুড়ে যাওয়া কাপড় কিনে নিলেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলী পোস্ট বেশ কয়েকটি ছবি পোস্ট দিয়ে তিনি ক্যাপশনে লেখেন, ‘বঙ্গবাজারের পুড়ে যাওয়া কিছু কাপড় আজ কিনে নিলাম বিদ্যানন্দের কাছ থেকে। যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে কিছু পুড়ে যাওয়া কাপড় কিনে হলেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে।’

প্রসঙ্গত, ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ।’ গত বছরের ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় সিনেমাটি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ