1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতার ৫৪ বছর পর নড়াইল-২ আসনে জামায়াতের জয় এই বিজয় তারেক রহমানের প্রতি আস্থার প্রতিফলন: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি তারেক রহমানের সঙ্গে বিজয়ী প্রার্থীদের সৌজন্য সাক্ষাৎ দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান জয়ী হয়ে শাহি মসজিদে দুই রাকাত জুমার নামাজ পড়ে ৩০ বছর আগের নিয়ত পূরণ করলেন ফজলুর রহমান রমজানে আল-আকসায় প্রবেশ সীমিত করার পরিকল্পনা ইসরায়েলের ত্রয়োদশ সংসদ: নির্বাচিতদের গেজেট প্রকাশ এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

কারও অপরাধ আর গণমাধ্যমের স্বাধীনতা এক নয় : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৩৫ Time View

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কারও অপরাধ আর গণমাধ্যমের স্বাধীনতা এক জিনিস নয়। তাই প্রথম আলোর ঘটনার সঙ্গে সাংবাদিকদের হয়রানির ঘটনা মেলানো যাবে না।

শনিবার (১ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, স্বাধীনতা দিবসে প্রথম আলো যে নিউজ ছাপিয়েছে তা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে‌ ষড়যন্ত্র, সরাসরি অপরাধ। এ জন্য তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর সঙ্গে সাংবাদিকদের হয়রানির অন্য কোনো ঘটনা মেলানোর সুযোগ নেই।

তিনি বলেন, প্রথম আলো স্বাধীনতা দিবসে যা করেছে তা দেশবিরোধী, স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। আর প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করা হয়েছে ‘শিশু নির্যাতন’ ও ‘শিশুর অপব্যবহারের’ কারণে। তিনি একটি শিশুকে ১০ টাকা দিয়ে নিজের বক্তব্যকে শিশুর বক্তব্য হিসেবে প্রকাশ করেছেন। দ্রব্যমূল্য নিয়ে রিপোর্ট করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এ ধরনের অপপ্রচার সত্যিকার অর্থে দেশ বিরোধী। সংবাদ কোথায় তৈরি হয়েছে, ভারত, দুবাই, কাতার, লন্ডনে কে কাকে ফোন করেছে, সেই রেকর্ড, সব তথ্য সরকারের কাছে আছে। সুতরাং এটিও দেশ বিরোধী অপপ্রচার।

এ সময় ডিআরইউর সভাপতি মোরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ