1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

সাগর-রুনি হত্যাকাণ্ড মাহফুজুর রহমানকে র‌্যাবের ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১২
  • ১২৯ Time View

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা র‌্যাব সদর দফতরে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মাহফুজুর রহমানকে। সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সিনিয়র এএসপি জাফর তাকে জিজ্ঞাসাবাদ করেন।

সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিক নেতারা তাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে আসছিলেন।

এর আগে গত ২১ জুন র‌্যাবের তদন্ত দল রাজধানীর কারওয়ানবাজারে এটিএন কার্যালয়ে গিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহফুজুর রহমানকে টানা দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে।

র‌্যাবের দায়িত্বশীল এক কর্মকর্তা সাংবাদিকদের কাছে এটিএন বাংলার চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের জানান, এটিএন বাংলার চেয়ারম্যান সকাল ১১টায় র‌্যাব সদর দফতরে আসেন। এ সময় কর্মকর্তারা প্রায় ৪ ঘন্টা ধরে হত্যাকাণ্ডের নানা বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

তবে কি কি বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এ বিষয়ে তিনি তদন্তের স্বার্থে কিছুই জানাতে রাজি হননি।

গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় প্রথমে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন রুনির ভাই নওশের আলম রোমান। পরে মামলাটি ডিবিতে স্থানান্তর হয়। তদন্তে ডিবির ব্যর্থতার পর ১৮ এপ্রিল আদালতের নির্দেশে মামলাটির তদন্ত র‌্যাবের হাতে ন্যস্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ