1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

অতিরিক্ত-সহকারী এসপি পদমর্যাদার ২০ কর্মকর্তাকে বদলি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৯৫ Time View

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৫ জন ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫ জনসহ ২০ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপাররা হলেন- সাউথ সুদান মিশন থেকে প্রত্যাগত এ.কে.এম মনিরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, সাউথ সুদান মিশন থেকে প্রত্যাগত মো. শাহরিয়ার আলমকে সিলেটের এসএমপিতে, পুলিশ সদর দপ্তরের মির্জা তারেক আহমেদ বেগকে নৌ পুলিশে, এসপিবিনের মো. হাসান মোস্তফা স্বপনকে দিনাজপুর জেলায়, মুক্তাগাছা এপিবিএন-২ এর মোহাম্মদ বদিউজ্জামানকে ডিএমপিতে, সাউথ সুদান মিশন থেকে প্রত্যাগত সাহাদত হোসেনকে ডিএমপিতে, সাউথ সুদান মিশন থেকে প্রত্যাগত হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমীওকে বান্দরবান জেলায়, সাউথ সুদান মিশন থেকে প্রত্যাগত তানিয়া সুলতানাকে পুলিশ সদর সদপ্তরে ও ডিএমপির মো. আহসান খানকে মেহেরপুর জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও ডিএমপির মো. সাইফুর রহমান আজাদকে খাগড়াছড়ি জেলায়, মঠবাড়ীয়া সার্কেলের মোহাম্মদ ইব্রাহীমকে নোয়াখালী জেলায়, গৌরনদী সার্কেলের এস. এম আল-বেরুনীকে খুলনা জেলায়, মালি মিশন থেকে প্রত্যাগত মো. মুনাদির ইসলাম চৌধুরীকে গোপালপুর সার্কেলে, ডিএমপির মো. আব্দুল্লাহ আল মামুনকে গাইবান্ধার বি সার্কেলে ও কুমিল্লা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. তোফাজ্জেল হোসেনকে মাগুরা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বদলি হওয়া সহকারী পুলিশ সুপাররা হলেন- এসএএফের ফারহানা আফরোজ জেমিকে মধুপুর সার্কেলে, বরিশাল এপিবিএন-১০ এর সাবিহা মেহেবুবাকে নেছারাবাদ সার্কেলে, এপিবিএন-১১ এর জাকিয়া সুলতানাওকে দামুড়হুদা সার্কেলে, এসপিবিএনের হুসাইন মুহাম্মদ ফারাবীকে কেন্দুয়া সার্কেলে ও নেছারাবাদ সার্কেলের মো. রিয়াজ হোসেনকে বিএমপিতে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ