1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৮৪ Time View

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে কাজ করছে সরকার। রোববার (২৬ মার্চ) সকাল ৮টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। এখন চেষ্টা চলছে পলাতকদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্চের প্রত্যেকটা দিনকেই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করে থাকি। স্বাধীনতা দিবস ও তার আগে ২৫শে মার্চ। ২৫ মার্চ কালরাত গণহত্যা দিবস হিসেবে আমরা পালন করে আসছি। পৃথিবীর যেখানে গণহত্যা হয়েছে এবং বাংলাদেশের এই গণহত্যা ছয় ঘণ্টার মধ্যে নিরিহ বাঙালিকে হত্যা করা হয়েছিল।
তিনি বলেন, সেদিন রাতেই বারোটা এক মিনিটে বঙ্গবন্ধু সেই ঘোষণাটি আসলো যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তারপর থেকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি।
মন্ত্রী বলেন, আমরা সারা বিশ্বের কাছে আজকে গণহত্যা দিবস হিসেবে পরিচিতি লাভের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
এর আগে, সকাল সোয়া আটটার দিকে পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুনসহ ঊধ্বর্তন কর্মকর্তারা। পরে পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন আইজিপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ