1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

বিএনপির বানোয়াট কথা দেশের মানুষ বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৫৪ Time View

সুনামগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের বানোয়াট কথায় আওয়ামী লীগের পতন হবে এটা জনগণ ও আওয়ামী লীগের কেউ বিশ্বাস করে না। জনগণের জীবনমান উন্নয়নে, অধিকার আদায়ে আওয়ামী লীগ কাজ করে। শুধু তাই নয় বঙ্গবন্ধু আওয়ামী লীগকে শিখিয়ে গেছেন জনগণকে সাথে নিয়ে তাদের অধিকার আদায়ে কাজ করতে। বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে দিলশাদ হাজেরা অরফানেজ এন্ড ওয়েলফেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রী। তিনি আরো বলেন, আন্দোলন করে বিএনপি কোনদিন আওয়ামী লীগের পতন ঘটাতে পারবে না। কারণ সারাদেশের জনগণকে নিয়ে আজকের শক্তিশালী দল আওয়ামী লীগ। মন্ত্রী বলেন, সারাদেশের মানুষ জানে আওয়ামী লীগ ছাড়া তাদের অধিকার আদায়ে অন্য কোন দল কাজ করতে পারবে না। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে কি ঘটেছিল তা মানুষের জানা আছে।
এসময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার দিলশাদ হাজেরা অরফানেজ এন্ড ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি মো. জিল্লুর রহমান চৌধুরীর, সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, পৌর মেয়র নাদের বখত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ